ads

বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবর টি পড়েছেন : ১৭৮
নালিতাবাড়ীতে ১১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১১শ পিস্ ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৫ আগস্ট বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় ও পুলিশ ফোর্সের অভিযানে উপজেলার পলাশীকুড়া এলাকয় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন স্থানীয় মৃত ইদ্রিছ আলীর ছেলে।

Shamol Bangla Ads

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় ও পুলিশ ফোর্স বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায়। ওইসময় নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকা কামাল হোসেনকে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। ওইসময় তার কাছ থেকে ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানা যায়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: এনামুল হক, উপ-পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তর পরিদর্শক মো: এনামুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের খোঁজ খবর নিলেন বিভাগীয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads