শেরপুরের শ্রীবরদীতে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, জেলা পরিষদ সদস্য আল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আমিনুল ইসলাম। বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ , উপজেলা আওযামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, সাংবাদিক রেজাউল করিম বকুল, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃংখলাসহ নানা বিষয় তুলে ধরেন। ওইসময় সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন।




