ads

মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৭৪
নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমানের (৭১) নামাজে জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। ২৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। পরে জানাজা শেষে কায়দা বাজারদী গোরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পরে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি মুঠোফোনে বক্তব্য রাখেন। এর আগে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাস উল্টে হেলপার নিহত, চালক আহত পরবর্তী সংবাদ শেরপুরে আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে নাগরিক সমাজের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads