ads

মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস উল্টে হেলপার নিহত, চালক আহত

খবর টি পড়েছেন : ১৯৪
নকলায় বাস উল্টে হেলপার নিহত, চালক আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মাজাহারুল ইসলাম (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন বাসের চালক। ২৪ আগস্ট মঙ্গলবার সকালে নকলা উপজেলার ছত্রকোনা এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাজাহারুল পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারহাকাতলী এলাকার মিরাজ আলীর ছেলে। তিনি সরকার পরিবহন নামের বাসের হেলপার ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সরকার পরিবহন নামের বাসটি খালি অবস্থায় নকলা থেকে নালিতাবাড়ী যাওয়ার সময় ছত্রকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে  ঘটনাস্থলেই বাসের চালকের হেলপার মাজাহারুল মারা যান। বাসটিতে কোন যাত্রী ছিল না। বাসটি নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাবার সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা পরবর্তী সংবাদ নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের জানাজা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads