শেরপুরে বাবার সাথে অভিমান করে সুরাইয়া আক্তার (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে। ২৩ আগস্ট সোমবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামে ওই ঘটনা ঘটে। সুরাইয়া স্থানীয় নূর ইসলামের মেয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, পারিবারিক বিষয়াদি নিয়ে বাবা নূর ইসলাম সুরাইয়া আক্তারকে বকাবকি করায় সোমবার রাতে সে অভিমান করে সবার অজান্তে তাদের বসতঘরের ধর্ণার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে সুরাইয়া আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।









