ads

সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২১ ১:২৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট রবিবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে ওই ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার তালতলা এলাকার এনার উদ্দিনের ছেলে ও শিশু শ্রেণির ছাত্র ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, ছোটবেলা থেকেই ইব্রাহিম নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামের নানার বাড়িতে থাকে। সে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়তো। রবিবার সকালে ইব্রাহিম নাস্তা করে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে না ফেরার এদিক সেদিক খোঁজাখুঁজি করা শুরু করে পরিবারের লোকজন। পরে বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে ডুবন্ত অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। লাশের চোখে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে ইব্রাহিমের লাশ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ দাফনের জন্য স্থানীয়দের মাধ্যমে অনুরোধ করে। কিন্তু আইনগত জটিলতার কারণে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads