ads

রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন টিকাদান কেন্দ্র উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৫৮
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন টিকাদান কেন্দ্র উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে করোনা ভাইরাসের নতুন টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট রবিবার ওই টিকাদান কেন্দ্রে উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। উদ্বোধনী দিনে জেলার বিজিবি সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ টিকা প্রদানের মাধ্যমে ওই টিকাদান কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ ২৭ বিজিবির এ্যাডজুডেন্ট (সহকারী পরিচালক) মো. ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, এখন থেকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের পাশাপাশি এই কেন্দ্র থেকেও প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। যারা এই কেন্দ্র নির্বাচন করে নিবন্ধন করেছেন করেছেন এবং মেসেজ পেয়েছেন তারা এখানে টিকা গ্রহণ করতে পারবেন। এতে জেলা সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রের চাপ কমবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিটিসিএল সুইচ কন্ট্রোলরুমে আগুন, টেলিফোন সেবা বন্ধ,… পরবর্তী সংবাদ নকলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads