ads

বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আমির আলী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৯, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ

শেরপুরে হাজার হাজার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীর আলী সরকার (৬৮)। ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরস্থ আমির আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা ও নিজ গ্রাম প্রতাবিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

আমীর আলী সরকারের প্রথম নামাজে জানাজায় দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রেকর্ডসংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজায় তার স্মৃতিচারণ করে জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেন, তিনি সত্যিকার অর্থে একজন সহজ-সরল ও সাদা মনের মানুষ ছিলেন। ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধি। এ যুগে তার মতো মানুষ ও নেতার বড়ই অভাব। কাজেই তাকে হারিয়ে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারানোর পাশাপাশি বাজিতখিলাবাসী একজন অকৃত্রিম দরদি মানুষকে হারিয়েছে।

ওইসময় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রমুখ।
পরে দ্বিতীয় নামাজে জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজদুল হক মিনু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, বিশিষ্ট সমাজসেবক মজিবর রহমান মাস্টার, সমবায় বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
উল্লেখ, ১৮ আগস্ট বুধবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে মারা যান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীর আলী সরকার। তিনি দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads