শেরপুরের ঝিনাইগাতীতে ৫ বোতল বিদেশী মদসহ মো. শফিকুল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৭ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার হলদীগ্রামের গারোকোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল স্থানীয় বাবুল মিয়া ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামের গারোকোনা বাজারে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদসহ শফিকুলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। শফিকুলের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




