শেরপুরের শ্রীবরদীতে মশারি, উপহার সামগ্রী ও পা চালিত ভ্যানগাড়ী বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক শিশু সমাবেশ। এপি ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ও কমিউনিটির শতাধিক শিশুর সমাবেশ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বুগং।

১৮ আগস্ট বুধবার দুপুরে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাৎসরিক শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল। বক্তব্য দেন মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সাংবাদিক তাসলিমা কবির বাবু, এপি ওয়ার্ল্ড ভিশনের চাইর্ল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেংসাম।
উপজেলা শিশু ফোরামের সভাপতি মনিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল ক্সু। পরে ২ হাজার ২শ ৭০ জন শিশুকে একটি করে মশারি, ২ হাজার ৪শ শিশুকে ৩ টি করে সাবান ও সবজি উৎপাদক দলের ১০ জন কৃষককে একটি করে পা চালিত ভ্যানগাড়ী বিতরণ করা হয়।




