শেরপুরে ১৮০ পিস ইয়াবাসহ মো. হাসু মোল্লা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৭ আগস্ট মঙ্গলবার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী দশআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাসু মোল্লা স্থানীয় গণি মোল্লার ছেলে। বুধবার দুপুরে তাকে মাদক আইনের মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জঙ্গলদী দশআনী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় র্যাব সদস্যরা মো. হাসু মোল্লাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




