ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মোছা. তুন্নি আক্তার নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে। তুন্নি স্থানীয় রতন মিয়ার একমাত্র কন্যা।

Shamol Bangla Ads

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তুন্নি বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইগাতী থেকে বাকাকুড়াগামী যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত তুন্নিকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকেরও ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, নিহত তুন্নির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads