ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো কৃষকদের জুমের ফসল কাটার প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ-মানববন্ধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ

শেরপুরে শ্রীবরদীর বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় আদিবাসী কৃষকদের জুমের ফসল বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কেটে ফেলার প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ১৮ আগস্ট বুধবার দুপুরে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা।
বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরানের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বাগাছাস নেতা সুহেল রেমা, কাঞ্চন ম্রং, রাহুল রাকসাম, উন্নয়ন ডালবৎ, রুনু নকরেক, সৌহার্দ্য চিরান, কোচ নেতা রয়েল কোচ প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা গত ১২ আগস্ট শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টান পাড়া এলাকায় আদিবাসীদের কেটে ফেলা ফসলের ক্ষতিপূরণের জন্য দাবি জানান। একইসঙ্গে এ কাজে জড়িত বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান তারা। মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবার লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারক আল মাসুদের কাছে প্রদান করেন তারা।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ হতে একটি স্মারকলিপি আমার কাছে পেশ করেছেন। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads