ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আমীর আলী সরকারের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আমীর আলী সরকারের ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীর আলী সরকার (৬৮) আর নেই। তিনি ১৮ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শেরপুর জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি ছিলেন। বেশ কিছুদিন যাবত তিনি লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও ৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে নিজ এলাকাসহ দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতখিলা আমীর আলী সরকার উচ্চ বিদ্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং বেলা আড়াইটায় প্রতাবিয়ায় নিজ বাড়ির পাশে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আমীর আলী সরকার বেশ কিছুদিন যাবত লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হন এবং করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চিকিৎসার্থে ভারতে যেতে না পেরে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে একাধিক দফায় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ওই অবস্থায় বুধবার ভোরে তাকে নিজ বাড়িতে নিয়ে আসলে অক্সিজেন সমস্যার কারণে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আমীর আলী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, আমীর আলী সরকার একজন সাধাসিধে, নিরহংকারী ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে দল ও সাধারণ মানুষ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামও অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গারো কৃষকদের জুমের ফসল কাটার প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ-মানববন্ধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহকর্মী উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের তদন্তে নতুন মোড়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads