ads

সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিশিষ্ট সমাজসেবক মজিবর রহমান মাস্টারের ইন্তেকাল

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ

শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি, শেরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের বাবা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মিঞা মো. মজিবর রহমান মাস্টার (৯৪) ১৫ আগস্ট রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ্রীবরদী উপজেলার ভেলুয়ার ইউনিয়নের লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন শিক্ষা-ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। জেলা হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার বড় ছেলে। কিছুদিন আগে মেজো ছেলে ও স্থানীয় ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিঞা মিজানুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

Shamol Bangla Ads

একইদিন সন্ধ্যা ৬টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইসময় মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জুবাইদুর রহমান দুলাল, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, ভেলুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এমদাদুল হক, ভেলুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, মরহুমের ছোট ছেলে মোহাম্মদ জুবায়ের রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম মোহন ও সোলাইমান হক, অবসরপ্রাপ্ত সমাজকল্যাণ কর্মকর্তা সিরাজুল ইসলাম শিকদার, স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা, আব্দুল মোতালেব প্রমুখ।

এদিকে তার মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads