ads

সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ

শেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুল মামুদ মামুন (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গুল মামুদ স্থানীয় মৃত মগর সেকের ছেলে ও ৫ সন্তানের জনক। সোমবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার চরশেরপুর নাগপাড়া এলাকায় নিজের পালিত গরুর জন্য বাঁশের পাতা ছিড়তে বাড়ির পাশে বাঁশঝাড়ের উপরে উঠেন মো. গুল মামুদ মামুন। ওইসময় হঠাৎ বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ সোমবার দুপুরে জানান, ওই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads