ads

সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শোক দিবসে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শেরপুরে ৫শ জন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ আগষ্ট রবিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রতিবছর ১৫ আগস্টে অসহায়দের মাঝে একবেলা খাবার বিতরণ করা হতো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা ৫শ জন হতদরিদ্র অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করার সিদ্ধান্ত নেই। আমি পৌর মেয়র ও বনবিভাগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারণ পৌরসভা থেকে প্রত্যেককে ১ কেজি করে আলু এবং বনবিভাগ একটি করে ফলজ গাছ উপহার দিয়েছে।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরনকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads