জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট রবিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে বিচার বিভাগের তরফ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। পরে জেলা আইনজীবী সমিতির তরফ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ। ওইসময় অন্যান্য বিচারক ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর সবুর মিনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।









