শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীবরদী থানা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপত্বিত্বে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আব্দুল্লাহ ছালেহ, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন।
এছাড়াও শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান দোয়া মাহফিলের আয়োজন করে।




