মাল্টিমিডিয়া নিউজপোর্টাল ‘বার্তাবাজারডটকম’র ৮ম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে শেরপুরে।
এ উপলক্ষে ১৩ আগস্ট শুক্রবার সন্ধ্যায় কোভিড-১৯ পরিস্থিতিতে সীমিত পরিসরে পৌর শহরের মনপুরা ফাস্টফুড এন্ড কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজারের নিজস্ব প্রতিবেদক মোঃ নাঈম ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বার্তাবাজারের সাবেক প্রতিনিধি তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন হারুন, মানবাধিকার কর্মী আকাশ, মনপুরা ফাস্ট ফুড এন্ড কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আরিফুর রহমান আকিব প্রমুখ।
এসময় বক্তারা বার্তাবাজারের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন, অনুসন্ধানী সংবাদ, সমস্যা ও সম্ভাবনার সংবাদ পরিবেশনে বার্তা বাজার বড় ভূমিকা রেখে চলেছে। সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরছে জনপ্রিয় এই মাল্টিমিডিয়া নিউজপোর্টালটি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তাবাজার। পরবর্তীতে বার্তাবাজারের সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় প্রথম ধাপে তালিকাভূক্ত হয় বার্তাবাজার।




