ads

রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৫, ২০২১ ১:১০ অপরাহ্ণ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট শনিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একটি আমলকি গাছের চারা রোপণ করে ওই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। ওইসময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, প্রথম আলো শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সহসভাপতি মো. আল আমিন রাজু, সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক রজত সাহা অন্তু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কাজী সাইয়েদুল মুরছালীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. মুক্তাদির হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান শামীম, সদস্য অনিক মাহবুব প্রমুখসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কর্মসূচির উদ্বোধন করে কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচির বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভার এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী দিনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ ও শহরের গোপালবাড়ী এলাকায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ১০টি চারা রোপণ করা হয়।

 

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads