ads

রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোক দিবসে শেরপুর সীমান্তে হতদরিদ্রদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৫, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ানের এ্যাডজুডেন্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির আওতায় সীমান্তের সবগুলো ক্যাম্পে হতদরিদ্রদের মাঝে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

এদিন শেরপুর সীমান্তের বিভিন্ন ক্যাম্পে শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান।

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে বিজিবি নকশী বিওপির কোম্পানী কমান্ডার মো. ওমর ফারুক, হাবিলদার মো. রফিক মিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার নালিতাবাড়ী ও শ্রীবরদী সীমান্তের অন্যান্য বিজিবি ক্যাম্পগুলোতেও একইভাবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads