ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১২, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ

শেরপুরে সেলিনা খাতুন (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামের নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। সেলিনা স্থানীয় মৃত আশরাফ আলীর মেয়ে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কিশোরী সেলিনার মা বাড়ির পাশে দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে বাড়িতে যাওয়ার পর সেলিনার ঘরের দরজা বন্ধ দেখেন। পরে তাকে ডাকাডাকি করে দরজা না খুললে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে সেলিনাকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সদর থানার এসআই রুবেল মিয়া ও এসআই সুমন দেবনাথ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কারণ জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় জাহিদুল ও আলামিন নামে ২ যুবক। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর তারা বর্তমানে জামিনে আছে। এর জের ধরেও আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তার কারণ জানা যায়নি। তদন্তেই তা দ্রæত বেরিয়ে আসবে বলে আশা করছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads