ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

খবর টি পড়েছেন : ১৭০
নালিতাবাড়ীতে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বিপরীতমুখী ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। ইকবাল উপজেলার রানীগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌণে ৩টার দিকে মুষলধারে বৃষ্টির সময় কিশোর ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। ওইসময় কালিনগর-বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি পৌছলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একইসাথে মোটরসাইকেল থেকে ছিটকে মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইকবাল। দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ভটভটি জব্দ ও লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads