ads

শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১৩, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে চার্জে রাখা ব্যাটারিচালিত অটোরিক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাওন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার বন্দভাটপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু শাওন টাঙ্গাইল জেলার ফুলতলা উপজেলার ফুলপাড়া গ্রামের কাউসার আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, কিছুদিন আগে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে নানা আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসে শিশু শাওনসহ তার বাবা-মা। বৃহস্পতিবার সকাল থেকে শিশু শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়িতে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিক্সার বিদ্যুতের তারে জড়িয়ে মৃত অবস্থায় শাওনকে দেখতে পান তার স্বজনরা।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads