ads

সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৯, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। ৯ আগস্ট রবিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাঁপাতলী মহল্লায় জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। এরা হচ্ছে শহরের চাপাতলী মহল্লার বাসিন্দা মৃত. হুরমুজ আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (৩০), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আব্দুল মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশরাফ আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন মিয়া (৫০)।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, ওই ঘটনায় সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের কোর্ট পরিদর্শক খন্দকার শহিদুল হক জানান, জুয়া আইনের মামলা জামিনযোগ্য হওয়ায় মুচলেকায় তাদের জামিন দিয়েছেন আদালত।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads