ads

সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৯, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ দায়িত্বশীল সবাইকে দিক-নির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads