ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৃ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৭৯
শেরপুরে নৃ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘নৃ ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ আগস্ট শনিবার রাতে ‘শেরপুর জেলার উন্নয়নে নৃ ফাউন্ডেশন: সুহৃদ ভাবনা ও দিকনির্দেশনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি এবং শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোমিনুর রশীদ নৃ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক ও অসহায় মানুষের জন্য সেবাধর্মী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ শেরপুরকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার ও উন্নয়নের স্বার্থে যেকোন পরামর্শ আহ্বান জানান। তিনি নৃ ফাউন্ডেশনের অনাহারীর আহারে কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক বছরের প্রয়োজনীয় সমপরিমাণ চাল বরাদ্দ দেওয়ারও প্রতিশ্রুতি দেন। একইসাথে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে ভবিষ্যতেও তার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৃ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে গৃহায়নের উদ্যোগটি পৌর এলাকার অসহায় মানুষের জন্য করার বিষয়ে পরামর্শ দেন এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ওইসময় তিনি নৃ ফাউন্ডেশনসহ অনুকুলে শেরপুর পৌরসভা থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা. ফয়জুল আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজহারুল হক। মাভাবিপ্রবি’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মু. শহীদুল ইসলাম মুকুল, শেরপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মো. কামাল উদ্দীন, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, গোল্ডেন হারভেস্ট সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল করিম শামীম, ব্যাংক কর্মকর্তা ফখরুজ্জামান, ছাত্র সংগঠক ছায়েদুল ইসলাম, নৃ সুহৃদ আরলিওন দাস, হাদিউল ইসলাম প্রমুখ।
বক্তারা নৃ আউন্ডেশনের ‘অনাহারির আহার’, ‘অসহায়ের সহায়’ ও ‘সেভ ইউর হোম’ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন। সেইসাথে তারা এ সংগঠনের কার্যক্রমে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা দিতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মুক্ত আলোচনা শেষে নৃ ফাউন্ডেশনের ট্রেজারার রাজীব আহমেদ জানান, আজকের আলোচনা হতে প্রাপ্ত বিশিষ্টজনের দিকনির্দেশনা মোতাবেক আগামী বছরের কর্মপরিকল্পনা শীঘ্রই প্রস্তুত করা হবে এবং সকলের সহযোগিতায় তা বাস্তবায়নের প্রচেষ্টা করা হবে।
আলোচনা সভায় মানবাধিকার ও সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণসহ ৬০ জন অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads