ads

সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু

শেরপুর জেলায় ক্রমেই করোনা পরিস্থিতির অবনতির হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সোমবার (৯ আগস্ট) দুপুরে পাওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৯ জন। এদিকে, আরও ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শেরপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জেলা সদরের হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৭ জন, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে ৫ জন করে মোট ১০, নকলা ও ঝিনাইগাতী উপজেলা ১১ জন করে মোট ২২ জনসহ সর্বমােট ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। আর এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৬২ জন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, যেভাবে করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, এ অবস্থা চলতে থাকলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসাসেবা অসম্ভব হয়ে পড়বে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় সাধারণ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। সবাইকে সচেতন হওয়া, মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।

Shamol Bangla Ads

Shamol Bangla Ads

Need Ads