ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে নকল বিড়িসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে র‌্যাবের অভিযানে নকল বিড়িসহ গ্রেফতার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে নকল বিড়িসহ মো. আল আজাদ (৩৪) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (শেরপুর-জামালপুর)। ৭ আগস্ট শনিবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা বাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আজাদ সদর উপজেলার কোরালিয়াকান্দা গ্রামের মো. মল্লিক হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানার নেতৃত্বে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় নকল বিড়ি ব্যবসায়ী আল আজাদকে গ্রেফতার করেন তারা। অভিযানকালে তার কাছ থেকে ২ বস্তা (৫৯ হাজার ৫০০ পিস) নকল দয়াল বিড়ি, একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ৪৭ হাজার ৬০০ টাকা হবে বলে জানায় র‌্যাব।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আল আজাদ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দয়াল বিড়ি তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বলন চারায় আমন চাষাবাদে ব্যস্ত কৃষকরা  পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads