ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৩০১
শেরপুরে নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলমামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, শেরপুর সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম হাসান হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ও দুস্থ নারীদের মাঝে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন দুস্থের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে টাকা ও ৮ জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার করে টাকা প্রদান করা হয়। আর সিএসআর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের মাধ্যমে ১০ জনের মাঝে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে নকল বিড়িসহ গ্রেফতার ১ পরবর্তী সংবাদ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর সঙ্কটের সঙ্গী-চালিকাশক্তি ॥ শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads