ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৮, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গমাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকপৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ মাহফিল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সেলাইমেশিন বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম প্রমুখ। আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা হয়। ওইসময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুরূপভাবে পালিত হয়েছে দিবসটি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Need Ads