ads

শনিবার , ৭ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করছেন ॥ শেরপুরে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৬৯
শেখ হাসিনা সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করছেন ॥ শেরপুরে হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, করোনা ভাইরাসের টিকা নিয়ে সংশয়ের কোন কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করছেন কেবল ২৫ উর্ধ্ব নয়, পর্যায়ক্রমে সব মানুষই টিকা পাবেন। করোনায় আক্রান্ত হয়ে দেশের মানুষ যাতে অকালে মৃত্যুবরণ না করেন, প্রধানমন্ত্রী সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ৭ আগস্ট শনিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, আমরা শেরপুর জেলার প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া হচ্ছে, দেশের সব মানুষকে টিকার আওতায় আনা। সীমান্তবর্তী এ জেলার মানুষের মধ্যে সচেতনতা এসেছে। মানুষ কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছে টিকা নেয়ার জন্য। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যেই জেলার অন্তত: ৬০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারবো। ওইসময় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন শেরপুর জেলার ৫২টি ইউনিয়নের ১৫৬টি বুথ এবং শেরপুর ও নালিতাবাড়ী পৌরসভার ১২টি কেন্দ্রে ১২ বুথসহ মোট ১৬৮টি বুথে ৩৩ হাজার ৬শ মানুষকে টিকা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে একটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করা হবে। এসব কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে গেলে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করা হয়। এদিকে জেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোতে সকাল থেকেই টিকা গ্রহণের জন্য মানুষ ভিড় করতে থাকে। দাঁড়িয়ে যায় লম্বা লাইনে। কেন্দ্রগুলোতে ১২টার মধ্যেই টিকাদান কর্মসূচি শেষ হয়ে যায়। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জনপ্রতিনিধি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোন সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Shamol Bangla Ads

এ বিষয়ে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, টিকার জন্য মানুষকে দৌড়াতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী টিকা মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এ লক্ষ্যেই গণটিকার কার্যক্রম শুরু হলো। এদিন ইউনিয়ন পর্যায়ে গণটিকা শুরু হলেও জেলা সদর হাসপাতাল কেন্দ্রে নিয়মিত কার্যক্রমের আওতায় টিকা নিয়েছেন আরও প্রায় ২ হাজার মানুষ। তিনি আরও জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ১২ হাজার ডোজ টিকা শেরপুরে এসে পৌঁছেছে। যারা ওই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি, মেসেজ প্রাপ্তি সাপেক্ষে রবিবার থেকে তাদের ওই টিকা প্রদান শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর ভায়াডাঙ্গায় কলেজছাত্রের আত্মহত্যা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে গাড়িতে তুলে নিলেন ইউএনও, কিনে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads