ads

শনিবার , ৭ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে গাড়িতে তুলে নিলেন ইউএনও, কিনে দিলেন খাদ্যসামগ্রী

খবর টি পড়েছেন : ৩০৪
ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে গাড়িতে তুলে নিলেন ইউএনও, কিনে দিলেন খাদ্যসামগ্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে সমলা বেগম নামে আশির্ধ্ব এক অসহায় বিধবা বৃদ্ধার কষ্টের কথা শুনে নিজের পয়সায় খাদ্যসামগ্রী কিনে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। এর আগে ওই বৃদ্ধাকে নিজের গাড়িতে তুলে নেন তিনি। এরপর বাজারে গিয়ে খাদ্যসামগ্রী কিনে ভাড়াসহ রিকশায় উঠিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়েছেন ওই বৃদ্ধাকে। ৭ আগস্ট শনিবার দুুপুরে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় রাস্তার পাশে বসে থাকা ওই বৃদ্ধাকে দেখে সহায়তার হাত বাড়ান ইউএনও।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের করোনা গণটিকাদান কেন্দ্র পরিদর্শন করে ফিরছিলেন ইউএনও ফারুক আল মাসুদ। ওইসময় খৈলকুড়া এলাকায় রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধাকে কাঁদতে দেখে, চালককে গাড়ি থামাতে বলেন ইউএনও। পরে তিনি গাড়ি থেকে নেমে বৃদ্ধার কাছে এগিয়ে কেন কাঁদছেন জানতে চাইলে, বৃদ্ধা সমলা বেগম দু’চোখের পানি মুছতে মুছতে বলেন, ঘরে খাবার নাই বাবা। তাই খুব কষ্টের মধ্যে আছি। একটু সাহায্য পাওয়ার আশায় বসে আছি। বৃদ্ধার কষ্টের কথা শুনে ইউএনও তার গাড়িতে তুলে নেন তাকে। পরে তার গাড়িচালকের মাধ্যমে খাদ্যসামগ্রী কিনে তুলে দেন বৃদ্ধার হাতে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান। পরে বাড়ি যাওয়ার জন্য ভাড়া দিয়ে রিকশায় তুলে দেওয়া হয় বৃদ্ধাকে। ওইসময় খাদ্যসামগ্রী পেয়ে দু’হাত তুলে দোয়া করেন ইউএনওর জন্য।

বিধবা বৃদ্ধা সমলা বেগম জানান, তিনি উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত ছোবহানের স্ত্রী। তার এক ছেলে ঝালমুড়ি বিক্রেতা ও অপরজন দিনমজুর এবং এক মেয়ে বিয়ে করে সংসার করছেন স্বামীর বাড়িতে। স্বামী মারা যাওয়ার পরে মানুষের বাড়িতে আর ধানের খলায় কাজ করে সন্তানদের খুব কষ্টে বড় করেছি। কিন্তু এখন ওদেরও অভাব। তাই তারা আমাকে আলাদা করে দিয়েছে। কিন্তু অন্য কোন আয় না থাক এখন বয়সের ভারে আর কাজ করতে পারি না। কয়দিন ধরে ঘরে খাবারের কিছুই নাই। কী খাব। তাই সাহায্য পাওয়ার আশায় রাস্তায় বসে ছিলাম, ইউএনও স্যার দেখে আমারে খাবার দিছেন। দোয়া করি আল্লাহ তার ভালো করুক।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ইউএনও ফারুক আল মাসুদ বলেন, মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা করেছি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি দায়িত্ব পালন করেছি মাত্র। তিনি আরও বলেন, কোন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন ‘৩৩৩’ নম্বরে ফোন দিলে খাবার পৌঁছে যাবে তাদের কাছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করছেন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বলন চারায় আমন চাষাবাদে ব্যস্ত কৃষকরা 

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads