ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২১ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীর সাথে অভিমান করে রফিক মিয়া (৩০) নামে এক যুবক শ্বশুর বাড়ির পাশে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে। ৪ আগস্ট বুধবার রাতে উপজেলার জালকাটা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রফিক
কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া রহমতপুর গ্রামের লস্কর আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

নিহত রফিকের স্ত্রী সোনিয়া ও স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর আগে শ্রীবরদী উপজেলার কুরুয়া রহমতপুর গ্রামের রফিক মিয়ার সাথে বিয়ে হয় জালকাটা গ্রামের সোনিয়া বেগমের। তাদের সংসারে প্রীতি নামে ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। রফিক আগে সিএনজি চালাতো। কিছুদিন যাবত মাছ ধরে কোনোমতে সংসার চালিয়ে আসছিল। গত ঈদে সোনিয়া বাপের বাড়ি বেড়াতে আসে। বুধবার রাতে সবার অজান্তে রহস্যজনক কারণে শ্বশুর বাড়ির পাশে খালের পাড়ে একটি গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে রফিক। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কেউ বাদী না হওয়ায় ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনাটি তদন্তাধীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads