ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ট্রাকসহ ১০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ট্রাকসহ ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ৩জন উঠতি বয়সি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৪ আগস্ট বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ থানার গাজীপুর গোলগাঁওয়ের জাকির হোসেনের পূত্র ফয়সল (২৩) রঞ্জু মিয়ার পূত্র মোর্শেদ (২৫) এবং ওয়াদুদ আলীর পূত্র দিপু (২০)।

Shamol Bangla Ads

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, এসআই মো. শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর নলুয়াপাড়া এলাকায় জনৈক শাহআলম এর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের পার্শ্বে থেকে বুধবার রাত পৌনে ৯টার দিকে ১০ কেজি গাঁজা ও গাঁজা বহনের ব্যবহৃত ১টি হলুদ রংয়ের পুরাতন ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads