ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শাসন করায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে শাসন করায় অভিমান করে সজীব (১৩) নামে এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ৪ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে। সজিব স্থানীয় ছাইদুল ইসলামের ছেলে এবং শালচুড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সজীব ও তার ২ সহপাঠী মধ্য ডেফলাই গ্রামের জয়নাল মিয়ার ছেলে হেদা (১২) ও চাঁন মিয়ার ছেলে ছামু (১০) পার্শ্ববর্তী ইসরাফিলের বাড়ি থেকে ৪টি কবুতর চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই ৩ কিশোরের অভিভাবকরা আলাদা আলাদাভাবে তাদের ছেলেদের শাসন করে। সজিবকে তার মা নাজমা বেগম মারপিট ও বকাঝকা করলে সন্ধ্যায় সজীব নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন সজীবকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ রাতেই সজীবের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে হেদা ও ছামু অভিভাবকদের পিটুনি খেয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে জিডিমূলে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads