ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ কামালের জন্মদিনে অসহায় শিশুদের নিয়ে কেক কাটলেন গরীবের ডাক্তার অমি

খবর টি পড়েছেন : ১৭২
শেখ কামালের জন্মদিনে অসহায় শিশুদের নিয়ে কেক কাটলেন গরীবের ডাক্তার অমি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামের অসহায় শিশুদের নিয়ে কেক কেটেছেন শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গরীবের ডাক্তার নামে খ্যাত, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া গ্রামের অসহায় শিশুদের নিয়ে কেক কাটেন ডাঃ অমি। ওইসময় তিনি প্রতিটি শিশুর মুখে মাস্ক পরিয়ে দিয়ে একটি করে সাবান উপহার দেন।
এ বিষয়ে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি বলেন, আমার বাবা গরীব ঘরের সন্তান থেকে আজ হুইপ হয়েছেন। তাই গরীব-অসহায় মানুষের প্রতি আমার বিশেষ একটা টান রয়েছে। তারই ধারাবাহিকতায় একজন ডাক্তার হিসেবে আমি প্রতিনিয়ত তাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করি। সামনের দিনগুলোতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শাসন করায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads