ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৩, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলেরপাড় টানা ব্রিজের পাশে খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নয়ন পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামের আসান আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া জন্মের পর থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। ২ আগস্ট সোমবার সকাল থেকে কিশোর নয়ন মিয়াকে বাড়ি থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন নয়নকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার শৈলেরপাড় এলাকায় খালের পানিতে এক কিশোরের লাশ ভাসতে দেখে শ্রীবরদী থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি নয়নের বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads