ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৩, ২০২১ ২:৩১ অপরাহ্ণ

শেরপুরে এক কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২ আগস্ট সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. সোহাগ মিয়া (২২) ও মো. আব্দুর রউফের ছেলে মো. ওয়ারীশ (২৮) এবং ভাটিয়াপাড়া গ্রামের মো. ইয়াদ আলীর ছেলে মো. আব্দুল গাফফার (১৯)।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ওইসময় এক কেজি গাঁজাসহ সোহাগ, ওয়ারীশ ও গাফফারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, ওই ঘটনায় গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads