ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা ॥ ৪ ব্যক্তির কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৩৪
নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা ॥ ৪ ব্যক্তির কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ৩ সহোদরসহ ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর কোন্নগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৪০), এমতাজ আলী (৩৮) ও আবদুর রাজ্জাক (৩৬) এবং একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৪২)। এদের মধ্যে বকুল, লিয়াকত ও এমতাজকে ২ মাস করে এবং রাজ্জাককে ২৮ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর দণ্ডপ্রাপ্তদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার সকালে সাজা পরোয়ানামূলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার হতদরিদ্র ও ভূমিহীন ৬৩ পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে ৬০টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এছাড়া উত্তর কোন্নগর গ্রামে ভূমিহীন অপর ৩ ব্যক্তির বরাদ্দকৃত ঘরের কাজ শেষ পর্যায়ে। সম্প্রতি ঘর বরাদ্দের ওই জমি নিজেদের বলে দাবি করে লিয়াকত আলী, এমতাজ আলী, আবদুর রাজ্জাক ও বকুল আদালতে মামলা করে এবং ওই জমিতে ঘর নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন করে। ওই অবস্থায় উপজেলা ভূমি অফিস থেকে জমির কাগজপত্র দাখিল করা হলে আদালত ওই মামলাটি খারিজ করে দেন। ইতোমধ্যে ভূমিহীন ওই ৩ ব্যক্তির নামে বরাদ্দকৃত জমি কবুলিয়াত দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বিকেলে ওই ৩টি ঘরের নির্মাণকাজের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কাঠ ও টিন পাঠানো হয়। ওইসময় অভিযুক্ত ওই ৪ ব্যক্তি ঘর নির্মাণে বাধা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতেও ওই ৪ ব্যক্তি ঘর নির্মাণ করতে দেবেন না বলে জানালে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিকের শ্বশুরের জানাযা সম্পন্ন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে খাল খনন ও বালু উত্তোলনে নীতিমালা অনুসরণের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads