ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিকের শ্বশুরের জানাযা সম্পন্ন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৩, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী মিজবাহুল উলম কওমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাবেক সাধারণ সম্পাদক এবং দাতা সদস্য, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল এবং দৈনিক আমাদের সময়ের নালিতাবাড়ী প্রতিনিধি এম. সুরুজ্জামানের শ্বশুর আলহাজ্ব আব্দুর রশীদ ২ আগস্ট সোমবার সকালে বার্ধক‍্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত‍্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আছর নন্নী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবসহ নালিতাবাড়ীর সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads