ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন নতুন চরিত্রে সাবিলা

খবর টি পড়েছেন : ২৩৬
নতুন নতুন চরিত্রে সাবিলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটকে নিত্যনতুন সাবিলা নূর। ইতোমধ্যে তিনি কুড়িয়ে নিয়েছেন দর্শকের ভালোবাসা। সম্প্রতি এই অভিনেত্রী হাজির হয়েছেন অন্য রূপে। নিজেকে প্রকাশ করেছেন একজন গল্পকার হিসেবে। তার গল্প ভাবনায় মজুমদার শিমুলের চিত্রনাট্যে এবারের ঈদে প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘পারাপার’। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

Shamol Bangla Ads

সাবিলা নূর জানান, করোনার যে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট সেটার ওপরই ‘পারাপার’ নাটকের গল্প। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন তাহসান খান এবং মনোজ প্রামাণিক। অভিনেত্রী আরও বলেন, ‘আমি এবারই প্রথম কোনো গল্প লিখেছি। এর আগে অনেক গল্প ভাবনা মাথায় আসলেও তা সাহস করে বলা হয়নি কখনো। এবার সেটি সম্ভব হয়েছে। রিংকু ভাইয়ের সঙ্গে শেয়ার করলে, তিনি কাজটি করতে রাজি হন। এবং কাজটি করতে গিয়ে বেশ ভালো লেগেছে তাহসান ভাইয়া, মনোজ ভাইয়া চমৎকার অভিনয় করেছেন।’ ‘পারাপার’ নাটকে বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন সাবিলা নূর। এছাড়া এবারের ঈদুল আজহায় তার অভিনীত ‘অদ্ভুত’, ‘আগডুম বাগডুম’, ‘স্টোর রুম’ এবং ‘মোক্ষ’ নাটকগুলো থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

সাবিলা নূর বলেন, ‘এবার ডিফারেন্ট কিছু কাজ করার চেষ্টা করেছি। যেমন ‘স্টোর রুম’ হচ্ছে একদমই ভৌতিক গল্পের, আবার ‘অদ্ভুত’ হরর কমেডি। দুটি কাজ দু’রকম, আমার জন্য খুব এক্সপেরিমেন্টাল কাজ ছিল। ‘স্টোর রুম’ করতে গিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম, একটা সময় কান্নাও করে দিয়েছিলাম। কারণ আমরা হরর লাইট এবং সাউন্ড দিয়ে শুটিং করেছিলাম। কাজটি রিলিজ হওয়ার পর অপূর্ব ভাইয়া ফোন দিয়ে বলল যে, কাজটি দেখ, ভালো হয়েছে। দেখার পর বুঝলাম যে, ভয় পাওয়াটা সার্থক হয়েছে।’

Shamol Bangla Ads

দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল? সাবিলা নূর বলেন, ‘অনেক খুশি হয়েছি এ কারণে যে, দর্শকরা বলছেন, আগের থেকে আমার অভিনয় এবং সবকিছু ইম্প্রুভ করেছে। সেটা নিজেও টের পাচ্ছি। এতেই আমি অনেক খুশি ও আনন্দিত। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশেই সঙ্গী খুঁজছেন ‘পাখি’ পরবর্তী সংবাদ আসছে ‘চিরঞ্জীব মুজিব’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads