ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশেই সঙ্গী খুঁজছেন ‘পাখি’

খবর টি পড়েছেন : ৪৪৬
বাংলাদেশেই সঙ্গী খুঁজছেন ‘পাখি’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নাম মধুমিতা সরকার হলেও তিনি দর্শকদের কাছে পাখি নামেই পরিচিত। জনপ্রিয় ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি পরিহিত ড্রেস নিয়েও দেশ জুড়ে ‍সৃষ্টি হয়েছিল নানান জল্পনা কল্পনা। এই পাখি ড্রেসের জন্য স্বামী-স্ত্রীর ডিভোর্স, সুইসাইডসহ কি হয় নাই। কলকাতার পাশাপাশি তিনি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। যা লক্ষ করা যায় মধুমিতা সরকারের ফেসবুকে। ইদানিং মধুমিতা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। প্রায়ই নিজের আবেদনময়ী ছবি পোস্ট করেন। আর সেখানেই বক্তরা কমেন্টেসর বন্যায় ভালোবাসা জানান। তবে পাখিও তার বাংলাদেশি ফ্যানদের নিরাশ করেন নাই। এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন বাংলাদেশে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন। বিষয়টি নিচকই মজা করে বলেছেন এ অভিনেত্রী! তবে এ কথা একেবারেই ফেলে দেয়ার মতো না। ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। টলিপাড়ার অন্দরে নানা গুঞ্জনের পর তাদের বিচ্ছেদের খবরই সত্য হলো।

Shamol Bangla Ads

মধুমিতা জানিয়েছেন, সৌরভ খুব ভাল মানুষ। তবে দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি পুরোটাই আলাদা বলেই হাজারো সমস্যা হচ্ছিল। আর সবচাইতে বড় কথা হল নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা হয়ে গেছি সেটাই সবথেকে বড় বিষয়।

বাংলাদেশে আপনার অনেক ফলোয়ার; যদি নতুন সম্পর্ক গড়ার ইচ্ছে হয় তাহলে সাড়া দেবেন? উত্তরে হাসিমুখে মধুমিতা বলেন, মনের মানুষ পেলে সম্পর্ক তো গড়াই যায়। তবে দুজনের দৃষ্টিভঙ্গি এক হওয়া চাই! এদিকে ভারতীয় এ শিল্পী ২০১৬ সালে আগস্টে বাংলাদেশের একটি টেলিছবিতে কাজ করেছেন। ভারতের মানালিতে এর কাজ হয়েছে; নাম ‘‌মেঘবালিকা’।

Shamol Bangla Ads

এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। মহিউদ্দীন আহমেদের রচনায় এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন। সম্প্রতি মৈনাক ভৌমিকের চলচ্চিত্র ‘চিনি’র কাজ শেষ করেছেন মধুমিতা। শিগগিরই হইচই সিরিজে ‘দেবদাস ও একটি খুনের গল্প’তে কাজ করবেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন অর্জুন। যার সঙ্গে চলছে নায়িকার প্রেমের গুঞ্জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা নিয়েও করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী পরবর্তী সংবাদ নতুন নতুন চরিত্রে সাবিলা