ads

বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুইদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২২৭
শেরপুরে দুইদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে করোনায় দুইদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৬৭ জনের। এছাড়া বুধবার জেলায় নতুন করে আরও ৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩ হাজার ৩৪৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার নকলা উপজেলার বালিয়াতি এলাকার লিয়াকত আলী (৭০) ও সদর উপজেলার দুর্গানারায়ণপুর মহল্লার আব্দুল মান্নান (৬৫) নামে ২ জন এবং বুধবার নকলা উপজেলার কৈয়াকুড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা আসগর আলী (৭০) ও নালিতাবাড়ী উপজেলার কাওয়াকুড়ি এলাকার আমির উদ্দিন (৮৫) নামে ২ জনসহ নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়া বুধবার জেলায় মোট ২১৯টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১৭ জন, নকলা উপজেলায় ১২, ঝিনাইগাতীতে ৬ জন ও শ্রীবরদীতে ১৪ জন রয়েছেন। শনাক্তের হার ৪০.১৮ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৩৪৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৯০৩ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫০ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৬ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় আশঙ্কাজনক হারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা প্রশাসন ও প্রেসক্লাবকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীর হামলার শিকার আ’লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads