ads

বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা প্রশাসন ও প্রেসক্লাবকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি

খবর টি পড়েছেন : ২৩০
জেলা প্রশাসন ও প্রেসক্লাবকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির তরফ থেকে জেলা প্রশাসন, প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ২৮ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রথমে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের কাছে ওই করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের (ডিপিডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক। এরপর একইভাবে স্বাস্থ্য বিভাগ ও প্রেসক্লাবসহ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ওই সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় ওইসময় শেরপুর জেলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাংবাদিক মাসুদ হাসান বাদল, নাঈম ইসলাম, এসএম জুবায়ের দ্বীপ, বুলবুল আহম্মেদ উপস্থিত ছিলেন।
এদিন জেলা প্রশাসকের নিকট ২০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১ হাজার ক্লথ মাস্ক, ১শ হ্যান্ড স্যানিটাইজার, ৫০টি ফেস শিল্ড, ২০টি পাল্স অক্সিমিটার ও ২০ টি পিপিই হস্তান্তর করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভুইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্তসহ একজনের সদস্যপদ স্থগিত… পরবর্তী সংবাদ শেরপুরে দুইদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads