ads

বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগের উদ্যোগে জয়ের জন্মদিন উদ্যাপন

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে আ’লীগের উদ্যোগে জয়ের জন্মদিন উদ্যাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বেই দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিপ্লব ঘটেছে। এসময় তিনি জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হেরোইনসহ আটক ৩ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads