ads

বুধবার , ২৮ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষকের লাশ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ২৮, ২০২১ ৫:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিষু মিয়া (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৮ জুলাই বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রাম থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। বিষু মিয়া স্থানীয় আব্দুল হাকিমের ছেলে। এদিকে খবর পেয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষু মিয়া মঙ্গলবার সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে রোপণকৃত একটি আমন ক্ষেতে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ বুধবার সকালে বিষু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, বিষু মিয়ার মৃত্যুর সঠিক কোন কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Need Ads