ads

বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ আটক ৩

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে হেরোইনসহ আটক ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরে হেরোইনসহ ৩ ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শহরের নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শহরের নারায়ণপুর মহল্লার মৃত আয়নাল হাজীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক সাগর (২৮), একই এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. আল আমিন (৩০) ও শেখহাটি মহল্লার মৃত তালেব আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪০)। বুধবার দুপুরে মাদক আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে ডিবির এসআই ইউসুফ আলীসহ সঙ্গীয় ফোর্স শহরের নারায়ণপুর মহল্লায় অভিযান চালান। এসময় সাগর, আল আমিন ও আইয়ুব আলীকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হক জানান, ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে  সদর থানায় মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
Need Ads
পূর্ববর্তী সংবাদ স্মরণ : রাজনীতিক খোরশেদুজ্জামানকে যেমন দেখেছি ॥ রফিকুল… পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগের উদ্যোগে জয়ের জন্মদিন উদ্যাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads