ঈদ জামাতগুলোতে করোনা মুক্তির বিশেষ দোয়া
শেরপুরের শহীদ দারোগ আলী পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বুধবার সকাল ৮টায় মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ঈদুল আজহার নামাজে অংশ নেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নামাজের ইমামতি করেন ক্বারী ও মাওলানা মোঃ হযরত আলী নামাজ শেষে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়। পরে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি তার গ্রামের বাড়ি কামারিয়া ইউনিয়নের বারোঘরিয়ায় মা-বাবার কবর জিয়ারত করেন। পরে তিনি গ্রামে গ্রামে ঘুরে এলাকাবাসির খোঁজ-খবর নেন । পরবর্তীতে তিনি তারাকান্দিতে এলাকায় ঘুরে ঘুরে যারা কুরবানী দিচ্ছে তাদের সাথেও সাক্ষাৎ করেন।









